Showing posts with label fear of death. Show all posts
Showing posts with label fear of death. Show all posts

Thursday, July 28, 2016

অদ্ভুত ভয়!

মনে হল পিছনেই তো দাঁড়ানো... এইত টের পেলাম, ঠিক আমার পেছনেই! আচ্ছা, হতেই পারে, কেউ দাঁড়িয়ে থাকতেই পারে... আমার নামায শেষ হলে সে নিশ্চয়ই আমার জায়গাটায় দাঁড়াবে। কিন্তু কোথায়! আমার আশেপাশে আরও দুইজনের নামায শেষ হয়ে গেলেও সে সেখানে দাঁড়াল না! আমি এখনও মসজিদে নামাযের মধ্যেই আছি... কিন্তু এর মাঝেও এইসব চিন্তা করছি। দুই রাকআত নামায শেষ করে সালাম ফিরিয়ে আমি পিছনে তাকালাম। বিশাল স্বাস্থের একজন মানুষ, দাঁড়িতে মেহেদি দিয়ে কমলা রঙ করা, আমার পিছনে বাঁ দিকে দাঁড়ানো। যদিও আমার পিছনেই দাঁড়ানো কিন্তু আমার দিকে তার কোন মনোযোগ নেই। অন্যদিকে তাকিয়ে যেন কিছু দেখছেন, কিন্তু চেহারায় কোন আকুলতা বা অন্য কোন ব্যস্ততার চিহ্ন নেই। আমি ওনার দিকে একনজর দেখে আবার সামনে ফিরে নামাযে মনোযোগ দিলাম। এরই মধ্যে টের পেলাম লোকটা আমার পিছনে বাঁ দিক থেকে সরে গিয়ে ডান দিকে দাঁড়াল। যেহেতু আমার একেবারে সাথেই দাঁড়ানো তাই ওনার এই সামান্য নড়াচড়াও আমার নামাযের মনোযোগ নষ্ট করতে সমর্থ। প্রতিবার রুকু বা সিজদায় গিয়ে টের পাই উনি আমার পিছনেই আছেন, কিন্তু জায়গা বদল করছেন।

ঠিক এই মূহুর্তে সিজদায় গিয়ে আমার মনে হল, উনি যদি মানুষ না হয়ে অন্যকিছু হন! আমি যা দেখছি তা যদি উনি না হন! উনি যদি এর চাইতেও বেশি কিছু হন!? ... ... উনি যদি আজরাইল (মৃত্যুর ফেরেশতা) হন!!!!

এই চিন্তা মাথায় আসার পর থেকে আমার মনে হতে লাগল, এই বুঝি আমার সময় ঘনিয়ে এল... ... এই বোধহয় আমার শেষ নামায! সে মনে হয় আমার জন্যেই অপেক্ষা করছে... অপেক্ষা করছে কখন আমার নামায শেষ হয়! আমার নামায শেষ হলেই আমার জান কবজ করে নিয়ে যাবে... !!!

আমি অনেক ধীরে-সুস্থে দুই রাকআত সুন্নাত নামায শেষ করলাম। শেষ করে একবার পিছনে ভদ্রলোকের দিকে তাকালাম। উনি আগের মতই নির্বিকার ভঙ্গিতে আমার পিছনেই দাঁড়ানো। এবং আশেপাশে আরও জায়গা থাকলেও উনি সেখানে নামাযে দাঁড়াচ্ছেন না! আমি অনেক কষ্টে আমার পরবর্তি বিতির নামাযে মনোনিবেশ করলাম।

এই তিন রাকআত নামাযের মাঝে একগাদা চিন্তা আমার মাথায় এসে ভিড় করল- কি করেছি, কি করছি, কি করা উচিত ছিল, কেন করতে পারলাম না... ... ... আমি আমার নামায শেষ করলাম। সালাম ফিরালাম। পিছনে তাকিয়ে দেখি সেখানে এখন আর কেউ নেই!

উফ্‌!!! ভালই ভয়ে ছিলাম এতক্ষন!!!

Sunday, July 5, 2015

শেষ রাতের ভয়!

শেষ রাতে বসে বসে এইসব ভিডিও দেখার কোন মানে হয় না... কেন যে দেখতে বসেছিলাম, এখন খালি বারবার পিছনে তাকাচ্ছি! এখনতো রুমের লাইট বন্ধ করতেও ভয় পাচ্ছি! don't know about true or false... but এই ভিডিওটা দেখে যতটা না ভয় পেলাম তার চাইতে বেশি ভয় পাইসি ভিডিওটা দেখার সময় একটা ইনসিডেন্টের জন্য...

ভিডিওটা চলতে চলতে যখন ৫৩ সেকেন্ডে আসে তখন ভিডিওতে দেখা যায় যে লাইটটা একবার বন্ধ হয়ে আবার অন হয়ে যায়... ঠিক simultaneously তখনি আমার রুমের লাইটটাও অফ হয়ে আবার অন হয়... !!! এমনিতেই শেষ রাত, তার উপর একলা রুমে, বাইরে অন্ধকার, কোন আওয়াজ নাই!!! at that moment i felt a chill and তখন মারাত্মক ভয় খেয়ে যাই!!!

হঠাৎ আমার মনে হতে থাকে যে আমার ঠিক পেছনেই কে যেন বসে আমার সাথে এই ভিডিওটা দেখছে, অবচেতন মনের কল্পনায় হয়ত সে বসে বসে হাসছে; পৈশাচিক হাসি... আমি হয়ত সেই হাসির আওয়াজটাও শুনলাম... হয়ত আর বেশি সময় বাকি নেই আমার... ওইতো, আবার মনে হয় শুনলাম সেই হাসিটা! ভয়ংকর কিছু চিন্তা মনের ভেতর বাসা বাঁধে, আমার হৃদ-স্পন্দন বাড়িয়ে দেয়... এইসব ভাবতে ভাবতে মনের অজান্তেই কখন যে এক বার 'আয়াতুল কুরসি' পড়ে ফেললাম জানি না... তারপর নিজেকে একটু সামলে নিয়ে বিছানা থেকে উঠে গিয়ে ফজরের নামাযটা পড়লাম।

আহ! এখন একটু ভালো লাগছে... শান্তি! যাক, ব্যাপার না, এইটা এমন কিছুই না, just একটা coincidence মাত্র - এইসব মনে মনে চিন্তা করতে করতে ল্যাপটপ নিয়ে বসলাম যে ভিডিওটা শেয়ার দেই সবার জন্য... শেয়ার দিতে গিয়ে চিন্তা করলাম ঘটনাটাও বলি সবাইকে। কিন্তু ঘটনাটা লিখতে গিয়ে আমার মনে হতে লাগল যে ভয়টা এখনও আমার ভেতর রয়ে গেছে, পুরোপুরি যায়নি... আমি আসলে লিখতে চেয়েছিলাম দুই লাইন, কিন্তু লিখে ফেললাম অনেক কিছু! আর এই লেখার মাঝেও আমি প্রায় ৩ থেকে ৪ বার আমার পিছনে তাকিয়ে নিয়েছি! কেন জানি আমার মনে হচ্ছে, এখনও আমার পেছনে দাঁড়িয়ে কেউ এই লেখাটা পড়ছে... !!!

ভিডিও লিংকটা নিচে দিয়ে দিলাম...
https://youtu.be/h3KRv_SN4Go