Showing posts with label sleep. Show all posts
Showing posts with label sleep. Show all posts

Wednesday, February 15, 2017

অদ্ভুত!

অন্ধকার রাতে এলাকার কোন এক জায়গায় আমি কি যেন খুঁজছি! অনেক চেষ্টা করেও মনে করতে না পেরে আমি হতাশ। এই অবস্থায় কিছুক্ষণ এদিক সেদিক ঘুরাঘুরি করে আমি যখন ফিরে আসছি, তখন আমার সাথে আমার কুকুরটাও চলছে। বিশালদেহি, গুরুগম্ভীর দেখতে কুকুরটি আমার সাথে অত্যন্ত দম্ভের সাথে হেঁটে চলেছে। কিছুদূর যেতে না যেতেই আমার আরেকটি কুকুর আমার পাশে এসে দাঁড়ালো, অত্যন্ত মলিন মুখে আমার দিকে তাকিয়ে... আমি কিছু বুঝে উঠার আগেই সে হাউমাউ করে কাঁদতে শুরু করল! আমি তখন তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টায় ব্যস্ত। আমি ঠিক বুঝে উঠতে পারছিনা কি করব। তার কান্নার জোরে আমি কাঁপতে শুরু করে দিলাম... ... তার কান্না তো আর থামে না... ...

ঠিক এই সময় আমার মাথায় চিন্তা এল, 'আমার তো কোন কুকুর নেই! এমনকি আমি তো কখনও কুকুর পছন্দও করিনি!'

আর সেই সাথে আমার ঘুমটাও ভেঙ্গে গেল!

তখন প্রায় মাঝরাত। আমি আমার রুমেই শুয়ে আছি। পাশে আমার বউ ঘুমিয়ে।

আমি অন্যপাশ ফিরে আবার ঘুমিয়ে গেলাম।